গোলাম আযমসহ মুসলিম নেতৃবৃন্দকে মুক্তি দিতে প্রধানমন্ত্রীর কাছে সৌদী কূটনীতিকের চিঠি: শেখ মুজিবুর রহমান তাদের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ আনেননি

মিথ্যা, ভিত্তিহীন অভিযোগে গ্রেফতার হওয়া অধ্যাপক গোলাম আযমসহ মুসলিম নেতৃবৃন্দকে মুক্তি দেয়ার জন্য সৌদী কূটনীতিক ড. আলী আল ঘামদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি লিখেছেন। সৌদী গেজেটে গত বৃহস্পতিবার প্রকাশিত ওই চিঠিতে দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক বিশেষজ্ঞ ড. আলী আল ঘামদি বলেন, শেখ মুজিবুর রহমান কখনো এ ধরনের কোনো অভিযোগ আনেননি। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, যেসব মুসলিম নেতাকে আপনার পিতার এবং আপনার আমলে (১৯৯৬-২০০১) গ্রেফতার করা হয়নি, তাদেরকে গ্রেফতার করার কোনো অযৌক্তিক সিদ্ধান্ত কোনোভাবেই যৌক্তিক নয়। আপনার পিতা ওই সময়ে এ ধরনের কোনো অভিযোগে কাউকে গ্রেফতার করেননি, অনুগ্রহ করে ওইসব লোককে মুক্তি দিন। Continue reading

Posted in প্রতিক্রিয়া | Leave a comment

আসামী পক্ষের আইনজীবীদের পুলিশ স্কট দিয়ে আদালতে আনার নির্দেশ: হরতালের মধ্যেও ট্রাইব্যুনাল চলবে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক গতকাল বৃহস্পতিবার এক আদেশ দিয়ে জানিয়েছেন বিরোধী দলের ধর্মঘট বা এ জাতীয় রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও ট্রাইব্যুনাল তার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখবে। আসামী পক্ষের আইনজীবীরা নিরাপত্তাজনিত সমস্যা মনে করলে তাদের প্রয়োজন অনুসারে পুলিশ স্কট দিয়ে ট্রাইব্যুনালে নিয়ে আসার ব্যবস্থা করার জন্য প্রসিকিউশনকে (সরকার পক্ষের আইনজীবীদের) নির্দেশ দেন তিনি। গতকাল সকাল ১১টায় এজলাসে উঠে তিনি এই আদেশ দেন। হরতালের কারণে ট্রাইব্যুনাল-১ এর সদস্য এ কে এম জহির আহমেদও ট্রাইব্যুনালে আসতে পারেননি। অপর সদস্য বিচারপতি আনোয়ারুল হক আদেশের সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসসিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষীর জেরা হওয়ার কথা ছিল। কিন্তু এই ২ জনের কোন আইনজীবীও এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন না। প্রসিকিউশনের পক্ষে ছিলেন ৩ জন প্রসিকিউটর। আর এজলাস কক্ষে ছিলেন ৮/১০ জন সাংবাদিক। Continue reading

Posted in ট্রাইবৃন্যাল, মামলার সংবাদ | Leave a comment

হরতালের কারণে ট্রাইব্যুনাল-২-এ শুনানি হয়নি দু’মামলারই পরবর্তী তারিখ আগামী রোববার

হরতালের কারণে আসামীপক্ষের আইনজীবীরা  উপস্থিত হতে না পারায়  গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ নির্ধারিত দু’টি মামলার কোনটিরই শুনানি হয়নি। গতকাল ট্রাইব্যুনাল-২-এ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও জিয়াউর রহমান সরকারের আমলের মন্ত্রী আবদুল আলীমের মামলার শুনানির দিন ধার্য করা ছিল। কিন্তু তাদের কোনো আইনজীবী ট্রাইব্যুনালে উপস্থিত না থাকায় এ দু’টি মামলার কোনো শুনানি করা যায়নি। মামলা দু’টির পরবর্তী তারিখ আগামী ২০ মে বোরবার ধার্য করেছে  ট্রাইব্যুনাল। জামিনে থাকা আব্দুল আলীম গতকাল সকালে একটি এ্যাম্বুলেন্সে করে হাজির হন ট্রাইব্যুনালে। Continue reading

Posted in ট্রাইবৃন্যাল, মামলার সংবাদ | Leave a comment

তদন্ত কর্মকর্তাকে ৯ম দিনের মতো জেরা করলেন মিজানুল ইসলাম: এটিএন বাংলার মুভি ফাইলের ২৪টি সেগমেন্টের ২৩টিতেই মাওলানা সাঈদীর নাম পর্যন্ত নেই

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপিত এটিএন বাংলার ২৪টি সেমগমেন্ট সম্বলিত মুভি ফাইলের ২৩টিতেই মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ১৯৭১ সালের কোন কর্মকান্ড বা নাম পর্যন্ত নেই। শুধু মাত্র আদালতের পরিবেশ ভারী করা ও আবেগ সৃষ্টির জন্য তদন্ত কর্মকর্তা এই মুভি ফাইলের অযাচিত ২৩টি সেগমেন্ট প্রদর্শনী করেছেন বলে অভিযোগ করেছেন মাওলানা সাঈদীর আইনজীবী এডভোকেট মিজানুল ইসলাম। এই মুভি ফাইলের পরিকল্পনাকারী, উপস্থাপক, প্রযোজক এবং ফাইল সরবরাহকারী সবাই জীবিত থাকলেও তাদের কাউকেই এই মামলায় সাক্ষী করা হয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বিশ্ব বরেণ্য মোফাসসিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ১৯৭১ সালের কথিত মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিনকে গতকাল ৯ম দিনের মতো জেরা করা হলে এমন তথ্য বেরিয়ে আসে। তবে তদন্ত কর্মকর্তা বাতাস ভারী করা ও আবেগ সৃষ্টির অভিযোগ সত্য নয় বলে জবাব দিয়েছেন। Continue reading

Posted in সাক্ষীদের জেরা | Leave a comment

ডিসচার্জ শুনানিতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক: কামারুজ্জামানের বিরুদ্ধে প্রত্যক্ষ কোন সাক্ষী নেই মামলা করার ৪০ বছর বিলম্বের কারণও অনুপস্থিত

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ডিসচার্জ আবেদনের ওপর গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনাল-২ এ শুনানি করেছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। শুনানিতে তিনি বলেছেন, কামারুজ্জামানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যেসব অভিযোগ এনেছেন তার কোনটিরই প্রত্যক্ষ কোন সাক্ষী নেই। অভিযোগপত্রে উল্লেখিত একটি গ্রামের নাম বিধবা পল্লী হিসেবে ব্যবহার করা হলেও ঐ গ্রামের নিহত ৪৪ জনের হত্যার ঘটনায় কামারুজ্জামানকে অভিযুক্ত করা হয়েছে কিন্তু গ্রামেরতো দূরের কথা  নিহতের ঐ ৪৪ পরিবারের কাউকেই এখানে সাক্ষী করা হয়নি। তিনি বলেন, কামারুজ্জামান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল না হলে তার বিরুদ্ধে এসব কোন অভিযোগই আনা হতো না। আজ বুধবার এ মামলার  আবারো শুনানির দিন ধার্য করা হয়েছে। Continue reading

Posted in ট্রাইবৃন্যাল, মামলার সংবাদ | Leave a comment

অপহৃত দুই শিবির নেতা উদ্ধারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অপহৃত দুই শিবির নেতা ওয়ালীউল্লাহ ও আল মুকাদ্দাসকে উদ্ধারের দাবিতে গতকাল সকাল সাড়ে ১০টায়  ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির (ইবি) শাখা। এই দুই শিবির নেতা অপহরণের তিন মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি। তাদের উদ্ধার না হওয়া পর্যন্ত একদফা দাবি আদায়ের ঘোষণা দিয়ে বৃহত্তর আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে ছাত্রশিবির। Continue reading

Posted in বিক্ষোভ | Leave a comment

মাওলানা সাঈদীর বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাকে ৮ম দিনের জেরায় আরো অসঙ্গতি: ভানু সাহার ৩ ভাই পৈত্রিক বাড়িতে বাস করলেও তাদেরকে সাক্ষী করা হয়নি

পিরোজপুরের পারেরহাট বাজারে বিপদ সাহার বাড়ি ও দোকান এখন তার ছেলে রাম সাহা পৈত্রিক সূত্রে মালিক। রাম সাহাসহ বিপদ সাহার ৩ ছেলে বর্তমানে ঐ বাড়িতেই বাস করছে। অসত্য প্রকাশ হয়ে পড়ার আশঙ্কায় তাদের কাউকেই সাক্ষী করা হয়নি মাওলানা সাঈদীর বিরুদ্ধে বিপদ সাহার মেয়ে, ভানু সাহাকে কথিত ধর্ষণের মামলায়। যাদের বোন ১৯৭১ সালে ধর্ষণের শিকার হয়েছে বলে ফর্মাল চার্জে অভিযোগ আনা হয়েছে তাদেরকে বাদ দিয়ে সাক্ষী করা হয়েছে সুবিধাভোগী ক্ষমতাসীন কিছু আওয়ামী লীগ নেতাকর্মীকে। Continue reading

Posted in সাক্ষীদের জেরা | Leave a comment

ডিসচার্জ আবেদনের ওপর শেষ দিনের শুনানিতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে চার্জ গঠনের কোন উপাদান নেই: জামায়াত করার কারণে তিনি অভিযুক্ত

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের উত্থাপিত মানবতাবিরোধী অপরাধের নানাবিধ অভিযোগ আনা হলেও ডিসচার্জ আবেদনের শুনানিতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ট্রাইব্যুনালে বলেছেন, আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে আনীত অভিযোগে তার বিরুদ্ধে চার্জ গঠনের কোন উপাদানই নেই। রাজনৈতিক কারণেই তাকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। আগামীকাল বুধবার রাষ্ট্রপক্ষের জবাবী শুনানির দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। Continue reading

Posted in সাম্প্রতিক খবর | Leave a comment

এনপিপির আলোচনা সভায় ১৮ দলীয় জোটের নেতৃবৃন্দ: জাতিকে বিভক্ত করার যুদ্ধাপরাধের বিচার অবিলম্বে বন্ধ করুন

জাতিকে বিভক্ত করার যুদ্ধাপরাধের বিচার অবিলম্বে বন্ধ করার আহবান জানিয়েছেন ১৮ দলীয় জোটের শীর্ষ নেতারা। তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের এ দূরভিসন্ধি বুঝতে পেরে যুদ্ধাপরাধ বিচার বন্ধ করেছিলেন। জিয়াউর রহমান শাহ, আজিজুর রহমান ও কর্নেল অলিকে তার দু’পাশে বসিয়ে ছিলেন। প্রধানমন্ত্রী এটা ২০১২ সাল, ‘৭১ সাল নয়। হিন্দুস্তানের কথায় এ কাজ করবেন না। কারণ, তারা এখন আর আপনার সাথে নেই। তাদের খেলা শেষ হয়েছে। নেতৃবৃন্দ বলেন, মামলা-হামলা করে আপনি পার পাবেন না। অবিলম্বে বিরোধী দলের নামে দেয়া সকল মামলা প্রত্যাহার করুন। Continue reading

Posted in প্রতিক্রিয়া | Leave a comment

হুমায়ুন আজাদ হত্যা মামলায় সাঈদীকে চার্জশিট থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলায় সালেহীনসহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিআইডি পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক লুৎফর রহমান সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে মামলার অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ করেছেন। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর আদালতে  চার্জশিটটি উপস্থাপন করলে আদালত চার্জশিটটি গ্রহণ করেন এবং একই ঘটনায় বিস্ফোরণ ঘটানোর অভিযোগে সালেহীনসহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট দেন এবং দেলাওয়ার হোসেন সাঈদীকে ওই মামলা থেকে অব্যাহতি দেন। আসামী শায়খ আব্দুর রহমান, আতাউর রহমান সানী, সিদ্দিকুর রহমান, খালেদ সাইফুল্লাহ ও নুরুল্লাহর বিরুদ্ধে ঝালকাঠির একটি মামলায় ফাঁসির আদেশ হওয়ায় তাদেরকে এই মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। Continue reading

Posted in মামলার সংবাদ, সাধারণ | Leave a comment